ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
ইসরায়েলের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
ইসরায়েলের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। চূড়ান্ত ফলাফলের আগেই বিরোধী দলগুলোর সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। তবে ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনে ইসরায়েলের অধিকাংশ ইহুদি বিরোধী দল অনাগ্রহ দেখাচ্ছে। ফলে সরকার গঠন নিয়ে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
নির্বাচনী প্রচারে নেতানিয়াহু ফিলিস্তিনি নাগরিকদের দেশের শত্রু হিসেবে তুলে ধরেছিলেন। তবে মধ্য-বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান এই বর্ণবাদী বিভাজনের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রায় ২০ শতাংশ জনসংখ্যা ফিলিস্তিনি নাগরিক এবং তাদের সাথে নিয়েই সরকার গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। গবেষক এরান হ্যালপেরিনের এক জরিপ অনুযায়ী, বিরোধীদের ভোটারদের বড় অংশই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ফিলিস্তিনি নেতৃত্বাধীন রা'আম দলের সঙ্গে জোট করতে সম্মত।
বৃহত্তম বিরোধী দলের নেতা ও সাবেক জেনারেল গাদি আইজেনকোট ফিলিস্তিনিদের জোটে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিছু কঠিন শর্ত দিয়েছেন। অন্যদিকে যৌথ তালিকার নেতা ইউসেফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহুকে হটাতে তারা ইহুদি-আরব অংশীদারত্ব গড়ে তুলতে প্রস্তুত। বিরোধীদের এই অচলাবস্থা কাটানো না গেলে নেতানিয়াহুর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ দীর্ঘায়িত হতে পারে কিংবা দেশটিতে পুনরায় নির্বাচন হতে পারে।