ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই অঙ্ক গত জুলাই মাসের হিসাবের তুলনায় ২৫ শতাংশেরও বেশি।
নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ প্রতিস্থাপনে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোনসহ নষ্ট হওয়া সামরিক সরঞ্জাম পূরণে খরচ হয়েছে ৬ বিলিয়ন ডলারেরও বেশি। এর আগে জুলাই মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের মোট ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন।
তবে এই হিসাবে সব খরচ স্পষ্টভাবে আসেনি। বিশেষ করে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক ঘাঁটির যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা মেরামতের ব্যয় এতে পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি।