ডেইলি বাংলাগ্রাম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: তদন্ত কমিটি গঠন করল জামায়াত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনকাজে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: তদন্ত কমিটি গঠন করল জামায়াত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনকাজে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এতে দলের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা আছে কি না, তা খুঁজে বের করবে এই কমিটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে রাত সাড়ে আটটায় জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে গঠিত তদন্ত কমিটিকে সার্বিক সহায়তা দিতে পিরোজপুরের স্থানীয় সংগঠনকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় জামায়াত।