ডেইলি বাংলাগ্রাম

বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বুধবার তুরস্কে এক সরকারি সফরে যাচ্ছেন।

বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বুধবার তুরস্কে এক সরকারি সফরে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন। মঙ্গলবার তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান এই তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যালে দেওয়া এক বিবৃতিতে দুরান জানান, সফরকালে দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তুরস্ক ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বিশদ আলোচনা করা হবে।