ডেইলি বাংলাগ্রাম

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়াল সরকার

বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময়সীমা বাড়িয়েছে সরকার।

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়াল সরকার

বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময়সীমা বাড়িয়েছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এর বিড দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬-এর বদলে ৩১ মার্চ ২০২৭ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দরপত্র প্রক্রিয়ার ডাটা সেলস প্যাকেজ আরও সহজলভ্য করা হয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে সম্প্রতি সরকারের আলোচনা হয়। তাদের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, সময় বাড়ানো এবং তথ্যপ্রাপ্তি সহজ করায় এসব বহুজাতিক কোম্পানির দরপত্রে অংশ নেওয়ার আগ্রহ বাড়বে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক।