বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই তা কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধান সংশোধন জাতির কাছে একটি অঙ্গীকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, প্রয়োজন হলে এই সনদের বাইরে থেকেও বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি পরিষ্কার জানান, বিরোধী দল অংশ না নিলেও জুলাই সনদ বাস্তবায়নের কাজ চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দল বৈঠকে না এলে বিতর্ক সৃষ্টির সুযোগ থাকবে। তবে তারা প্রতিশ্রুতি না রাখলে তা জাতি প্রত্যক্ষ করবে। এরপরও বিরোধী দল সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে উপস্থিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।