ডেইলি বাংলাগ্রাম

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের যেকোনো এক দিন ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গত ২ জুলাই এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী তালিকাভুক্ত ছিলেন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।