দেশে বিধবা কার্ড দেওয়া হলেও এমপির স্ত্রী সবার আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ
দেশে বিধবা কার্ডের সুবিধা চালু হলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে তা নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
দেশে বিধবা কার্ডের সুবিধা চালু হলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে তা নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তিনি এই কথা বলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকাকে সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকেই তিনি দেশের বাস্তবতায় বিধবা কার্ড বিতরণের বিষয়টি তুলে ধরেন। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, শিক্ষক-শিক্ষার্থীরা বর্জন করায় উপাচার্য প্রায় এক মাস সার্কিট হাউসে বসে অনলাইনে দাপ্তরিক কাজ চালিয়েছেন। পরবর্তীতে তিনি ছাত্রদলের কিছু সদস্যকে সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের কক্ষে প্রবেশ করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি শিক্ষার চেয়ে পদকে বড় করে দেখা মানসিকতার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।