পল্লবীর মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা। সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন শুনানির জন্য আসামিদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে সাবেক এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।