পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ২০ কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যাডারবহির্ভূত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যাডারবহির্ভূত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই পদোন্নতির ফলে কর্মকর্তারা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন পাবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন হরিচরণ চৌধুরী, মো. কামাল হোসেন, মল্লিকা রানী মণ্ডল, মো. হুমায়ুন কবীর, মো. মফিজুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, মো. তৈয়াবুর রহমান মোল্যা, শংকর কুমার শীল, মো. শওকতুল আম্বিয়া, মো. রেজাউল করিম, ফরিদা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সেলিনা আক্তার, মো. রাশিদুল করিম, শাহানা আক্তার, মো. সাইদুর রহমান, স্বপ্না রানী সোম, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা এবং মো. মহিউদ্দীন শামীম।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে। তাদের মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি কিংবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা বর্তমান দায়িত্ব পালন করে যাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।