চার বছরে দুই কোটির বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ থেকেই সারা দেশের ৭১১টি স্থানে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা জানান।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক কিংবা ধর্মীয় কোনো ভেদাভেদ রাখা হবে না। তথ্য সংগ্রহের কাজে বিএনপির নেতা-কর্মীদের জড়িত থাকার কোনো সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন স্থানীয় কমিটি এই দায়িত্ব পালন করছে। সব ধর্ম ও মতের দরিদ্র, অতিদরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা এই কার্ড পাবেন। অনিয়ম রোধে পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে তদারকি করা হচ্ছে।
পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সুবিধাভোগীরা কার্ডের অর্থ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সঞ্চয়ের কাজে ব্যয় করছেন। মানুষকে শুধু ভাতার ওপর নির্ভরশীল না রেখে স্বাবলম্বী করাই সরকারের মূল উদ্দেশ্য। এ কারণে কার্ডের অর্থ কীভাবে খরচ হচ্ছে এবং সুবিধাভোগী পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।