নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের সঙ্গে যোগসাজশ এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের সঙ্গে যোগসাজশ এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাঁদের আটক করা হয়।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন। তিনি জানান, আটক সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসি আকতার হোসেন আরও জানান, এই দুই ব্যক্তি অনলাইনে সরকারবিরোধী বিভিন্ন কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন। একই সঙ্গে তাঁরা নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত ছিলেন।