রিয়াদ বিমানবন্দর বন্ধ: ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানবন্দর বন্ধের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিএস৩৮১ ও বিএস৩৮২ (BS381/BS382) নম্বরের ফ্লাইটগুলো চলাচল করবে না। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে এবং পুনরায় টিকিট কাটার জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্র বা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ফ্লাইট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য সময়মতো জানিয়ে দেওয়া হবে বলেও এয়ারলাইন্সটি উল্লেখ করেছে।