ডেইলি বাংলাগ্রাম

দিল্লিতে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি নিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে দিল্লিতে আয়োজিত বিক্ষোভ ও পুলিশি দমনপীড়নের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে।

দিল্লিতে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি নিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে দিল্লিতে আয়োজিত বিক্ষোভ ও পুলিশি দমনপীড়নের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে। শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে বাম দল ও ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচিকে ঘিরে দিল্লির বিভিন্ন অংশে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে দুই হাজারের বেশি মানুষকে আটক করা হয়। একই সঙ্গে একাধিক মেট্রো স্টেশন বন্ধ ও মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

রয়টার্স, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, লে মঁদ, আল জাজিরা ও সিএনএনসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো দিল্লির এই পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমগুলোর খবরে বিমান থেকে নামিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটকের ঘটনা উল্লেখ করা হয়। এ ছাড়া সাংবাদিকদের আটক এবং সাধারণ মানুষের চলাচলে বাধার বিষয়টিও প্রতিবেদনে স্থান পায়। ফরাসি পত্রিকা লে মঁদ জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কারণে দরিদ্র মানুষ ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার ও নাগরিকত্ব হারানোর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলে এবং বার্তা সংস্থা এপি এই বিক্ষোভকে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকট হিসেবে বর্ণনা করেছে। দ্য স্ট্রেইটস টাইমসসহ কয়েকটি গণমাধ্যমে বিক্ষোভ দমনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্বেগ এবং ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত জবাবের কথা উল্লেখ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে দেখিয়েছে, তরুণদের কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক অসন্তোষের সঙ্গে নির্বাচনী অধিকারের দাবিটি কীভাবে এক হয়ে রাজপথে বড় প্রতিবাদে রূপ নিয়েছে।