মিয়ানমারের ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
মিয়ানমারের সামরিক সরকারের সহযোগী এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের সামরিক সরকারের সহযোগী এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির ট্রেজারি বিভাগ তাদের নিষেধাজ্ঞার তালিকা থেকে থিন্ট উইন হতেতের নাম বাদ দেয়।
এর আগে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগের বিরুদ্ধে মামলা করেছিলেন থিন্ট উইন হতেত। এরপরই তাদের ওয়েবসাইটে তাকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়।
মিয়ানমারের সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পুনরায় আলোচনা শুরুর খবর প্রকাশের কয়েক দিনের মাথায় এই পদক্ষেপ নেওয়া হলো।