ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত হলো?

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে স্বল্প ও দূরপাল্লা— উভয় দূরত্বের বাসেরই ভাড়া।

রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত হলো?

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে স্বল্প ও দূরপাল্লা— উভয় দূরত্বের বাসেরই ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪৩ পয়সা বর্তমানে। সেটা ১৭ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা। সে হিসাবে ৫২ আসনের বাসে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ টাকা।

বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিআরটিএ এ তালিকা প্রকাশ করে।

রাজধানীর সব রুটের নতুন নির্ধারিত বাসভাড়া দেখতে এখানে ক্লিক করুন [https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-brta/2026/8/105993ce-3474-4649-bb30-be8f13767227.pdf]।