আইজিপি ও রাশিয়ান রাষ্ট্রদূরের সাক্ষাৎ ২২ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে
২২ সেপ্টেম্বর মঙ্গলবার, পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকির ও রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূর আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার, পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকির ও রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূর আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাশিয়ান রাষ্ট্রদূর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কাজের প্রশংসা করে আইজিপিকে ধন্যবাদ জানায়।
সাক্ষাতে তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন। দু’দেশের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, সেরা চর্চা ও তথ্য বিনিময়কে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অধিকন্তু, তিনি সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নয়ন এবং পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে রাশিয়ার সহায়তা কামনা করেন।