পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ পেলেন ২ হাজার
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ প্রার্থীদের একটি তালিকাও প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে প্রার্থীদের এই তালিকায় রাখা হয়েছে। প্রার্থীরা প্রকাশিত ফলাফল থেকে নিজেদের অবস্থান জেনে নিতে পারছেন।
পরবর্তী ধাপ হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষায় বসতে হবে। ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি যথাসময়ে পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও সময়সূচি জানিয়ে দেওয়া হবে।