ডেইলি বাংলাগ্রাম

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী নির্ধারিত পরিমাণের চেয়ে আরও এক কোটি টাকা বাড়িয়ে এই অনুদান দেওয়ার নির্দেশ দেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২ নভেম্বর এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। এতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছিল। ওই প্রস্তাবনায় ট্রাস্টের জন্য দুই কোটি টাকা বরাদ্দের কথা বলা হলেও প্রধানমন্ত্রী তা বাড়িয়ে তিন কোটি টাকা করেন।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে। উৎসবটি ঘিরে সারা দেশে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনার উদ্যোগ নিয়েছে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এসব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতেই এই বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।