ডেইলি বাংলাগ্রাম

রামপুরায় বিটিভি কার্যালয়ের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

রামপুরায় বিটিভি কার্যালয়ের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, বিটিভি ভবনের সামনের ব্যস্ত সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দায়ীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তৎপর রয়েছে।