ডেইলি বাংলাগ্রাম

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মঙ্গলবার সকালে পোশাকশ্রমিকেরা রাস্তায় নামলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন। মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বরে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতিতে মিরপুর-১১ স্টেশনে সাময়িকভাবে ট্রেন থামা ও যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তবে মেট্রোরেল লাইনের অন্য সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই স্টেশনটি পুনরায় চালু করা হবে।