ডেইলি বাংলাগ্রাম

তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা বিরোধীদলীয় নেতার

দেশের তৈরি পোশাক খাতকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা বিরোধীদলীয় নেতার

দেশের তৈরি পোশাক খাতকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান। এ পরিস্থিতিতে শিল্প খাত রক্ষায় তিনি সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, স্বার্থান্বেষী মহল ভাঙচুর ও আগুন দেওয়ার মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। এরই মধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, আসন্ন শীত মৌসুমকে ঘিরে পোশাক খাতে যে বাণিজ্যিক সম্ভাবনা দেখা দিয়েছে, তা নস্যাৎ করতেই এমন চক্রান্ত হতে পারে।

তিনি স্পষ্ট করেন, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে মালিক বা শ্রমিক কেউই নিজেদের অধিকার আদায় করতে পারবে না। তাই অস্থিতিশীলতা ঠেকাতে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে সংকট এড়াতে মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।