ডেইলি বাংলাগ্রাম

এইচএসসিতে অনুত্তীর্ণদের পুনঃপরীক্ষা ও ফল ডিসেম্বরের মধ্যেই

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

এইচএসসিতে অনুত্তীর্ণদের পুনঃপরীক্ষা ও ফল ডিসেম্বরের মধ্যেই

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

এ বছর মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে সার্বিক পাসের হার দাঁড়ায় ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ছিল ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এর মধ্যে মাদরাসায় ৩ হাজার ২৫০ জন ও কারিগরি বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।