ডেইলি বাংলাগ্রাম

দাবি উপস্থাপনে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

যেকোনো দাবি তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তবসম্মত হওয়ার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দাবি উপস্থাপনে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

যেকোনো দাবি তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তবসম্মত হওয়ার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবির যৌক্তিকতার পাশাপাশি সরকারের আর্থিক সামর্থ্যের বিষয়টিও বিবেচনা করা দরকার। সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেবল জিপিএ-৫ পেলেই একটি জাতির প্রকৃত উন্নয়ন হয় না, বরং গুণগত পরিবর্তন আনা জরুরি। ভবিষ্যৎ বিশ্ব এআই প্রযুক্তিনির্ভর হবে উল্লেখ করে তিনি তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের উদাহরণ দেন। জ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে এবং তরুণদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান তিনি।

কাজে ও চিন্তায় সবাইকে এক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই জাতি ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দাবিদাওয়ার নামে অপ্রাসঙ্গিক আন্দোলন যেন তৈরি না হয়। সেই সঙ্গে রাষ্ট্রের আর্থিক পরিস্থিতির কথাও শিক্ষার্থীদের সবসময় মনে রাখা প্রয়োজন।