ডেইলি বাংলাগ্রাম

আবুধাবিতে ফেরত নেওয়ার পথে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণের ডিম জব্দ

দেশে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবুধাবিতে ফেরত নেওয়ার সময় ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আবুধাবিতে ফেরত নেওয়ার পথে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণের ডিম জব্দ

দেশে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবুধাবিতে ফেরত নেওয়ার সময় ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রোববার (১ নভেম্বর) পৃথক দুটি অভিযানে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে এই অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ মিনহাজ নামের এক যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে তার দেওয়া তথ্যে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এছাড়া বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ফেলে রাখা অবস্থায় একই ওজনের আরও তিনটি স্বর্ণের ডিম পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকেই দেশে আনা হয়েছিল। তবে স্থানীয় বাজারে ভালো দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্র ও স্বর্ণের উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।