ডেইলি বাংলাগ্রাম

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিএনপির এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিএনপির এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে এলিজা জামান ছিলেন একমাত্র প্রার্থী। নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বিএনপি ও জোটের পক্ষ থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

ঘোষিত সময় অনুযায়ী রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। তবে তিনি তা প্রত্যাহার করেননি। এ কারণে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা মোতাবেক তাঁকে নির্বাচিত ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।