ডেইলি বাংলাগ্রাম

সংসদের পরবর্তী অধিবেশনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাসের আশা বিদ্যুৎমন্ত্রীর

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হতে পারে।

সংসদের পরবর্তী অধিবেশনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাসের আশা বিদ্যুৎমন্ত্রীর

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হতে পারে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে দৈনিক নিউএইজ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আসন্ন সংসদেই এ সংক্রান্ত আইন পাস করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ আন্তর্জাতিক নানা কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সহনীয় রাখতে সরকার নিরলস কাজ করছে এবং বাধ্য হয়ে ভর্তুকি দিচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অংশ হিসেবে বাড়তি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ (FSRU) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুতে বাড়তি জোর দিয়ে ভালুকায় বাসাবাড়ির জন্য ‘ডোমেস্টিক রুফ টপ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। বাজারে সোলার সামগ্রীর মান তদারকিতেও প্রশাসন সজাগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সোলার সিস্টেম বসাতে ইতিমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডারকে তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে দেশে নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে।