চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধা পাবেন। এই আদেশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। গত বুধবার (২৮ অক্টোবর) অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।
নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাইয়ের আগে ২০১৫ সালের স্কেলে নিয়োগ পাওয়া কর্মীদের চুক্তি সংশোধন করে নতুন বেতন কার্যকর করা হবে। তাঁরা নির্ধারিত গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন ও ভাতা পাবেন। তবে এই মেয়াদে বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতোষিক বা নতুন করে পেনশন বৃদ্ধির সুযোগ থাকবে না। এছাড়া ১ জুলাই বা তার পরে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন অবসরের আগের গ্রেড ও ধাপ অনুযায়ী নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক বেতন থেকে কোনোভাবেই পেনশনের অর্থ কাটা যাবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন এমন ব্যক্তিদের ক্ষেত্রে জনপ্রশাসন ও অর্থ বিভাগ যৌথভাবে বেতন-ভাতা নির্ধারণ করবে। এই আদেশের ফলে ২০১৬ সালের ২৬ জানুয়ারির পুরোনো প্রজ্ঞাপন এবং এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব নির্দেশনা বাতিল করা হয়েছে।