ডেইলি বাংলাগ্রাম

কুষ্টিয়ায় ছয় হত্যা: মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় ছয় হত্যা: মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলায় হানিফের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের আরও তিন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছিল।

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। রায় ঘোষণার সময় অভিযুক্ত চারজনের কেউই আদালতে উপস্থিত ছিলেন না, তাঁরা সবাই পলাতক রয়েছেন।