ডেইলি বাংলাগ্রাম

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এর ফলে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা গোলচত্বরের রাস্তা বন্ধ করে দেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।