আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ: ডা. জাহিদকে শোকজ ও সদস্যপদ স্থগিত করল ড্যাব
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা ও অসদাচরণের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িক স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা ও অসদাচরণের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িক স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিলের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সকালে পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখিত সময়ের মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সে সময় অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজ কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। তখন হঠাৎ ৮-৯ জন ব্যক্তি কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করেন।