ডেইলি বাংলাগ্রাম

অপরাজনীতি না ছাড়লে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সাদিক কায়েম

নেতিবাচক ও সংঘাতের রাজনীতি অব্যাহত রাখলে বিএনপিকে কঠিন পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অপরাজনীতি না ছাড়লে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সাদিক কায়েম

নেতিবাচক ও সংঘাতের রাজনীতি অব্যাহত রাখলে বিএনপিকে কঠিন পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। জুলাই বিপ্লবের পর থেকে দলটির রাজনৈতিক সহিংসতার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।

ডাকসু ভিপি উল্লেখ করেন, মিটফোর্ডে পাথরকাণ্ডে সোহাগ নিহত হওয়ার পর সম্প্রতি নাটোরেও রক্তাক্ত ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির এক এমপির দুই ছেলের বিরোধের জেরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম নিজ দলের কর্মীদের হাতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এই নেতার হত্যাকাণ্ডের পরও কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের নীরব ভূমিকা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

গত দুই বছরে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনের মতো অপরাধে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। দলটিতে অপরাধীদের কেবল নামমাত্র বহিষ্কার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা অবিলম্বে বন্ধ না করলে বিএনপিকে জনগণের চরম ঘৃণা ও বর্জনের মুখে পড়তে হবে।