ডেইলি বাংলাগ্রাম

টকশোর মানোন্নয়ন ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের আহ্বান শিশির মনিরের

টেলিভিশন টকশোর গুণগত মান বাড়ানো এবং সেখানে অহেতুক আক্রমণ বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

টকশোর মানোন্নয়ন ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের আহ্বান শিশির মনিরের

টেলিভিশন টকশোর গুণগত মান বাড়ানো এবং সেখানে অহেতুক আক্রমণ বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, টকশোতে অযথা গালিগালাজ ও কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার প্রবণতা বন্ধ হওয়া জরুরি। তথ্য ও সূত্রের ভিত্তিতে আলোচনার পরিবেশ তৈরি করা গেলে এই মাধ্যমের সৌন্দর্য ফিরে আসবে।

টেলিভিশন চ্যানেলগুলোর পরিসংখ্যান দিয়ে তিনি জানান, দেশে অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৯টি চালু রয়েছে। যার মধ্যে নিয়মিত টকশো প্রচার করে ১৫ থেকে ১৬টি চ্যানেল। এছাড়া নিজের ভাবনার সমর্থনে তিনি ‘সামাজিক দায়বদ্ধতা এবং এই শিল্পের সংস্কার: আমার ভাবনা’ শীর্ষক একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন।