ডেইলি বাংলাগ্রাম

ঢাকার পাতাল মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় দুটি কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি

ঢাকার প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল (লাইন-১) প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

ঢাকার পাতাল মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় দুটি কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি

ঢাকার প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল (লাইন-১) প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ভারতীয় মুদ্রায় এই চুক্তির মূল্য ৫ হাজার কোটি রুপিরও বেশি। রাজধানীতে তিনটি মেট্রোরেল বাস্তবায়নে সরকার মোট আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়তে একনেক সভায় তিনটি মেট্রোরেলসহ প্রায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এই পাতাল রেল নির্মিত হচ্ছে। এতে দুটি রুট থাকছে—কমলাপুর থেকে বিমানবন্দর এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল। এই পথে মোট ১৯টি স্টেশন এবং পিতলগঞ্জে একটি ডিপো থাকবে। চুক্তির শর্ত অনুযায়ী, কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৯-এর আওতায় জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে রেললাইন ও বিদ্যুৎ ব্যবস্থার কাজ করবে এলঅ্যান্ডটি। এছাড়া সিপি১০ প্যাকেজের অধীনে তারা সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করবে।

এর আগেও প্রতিষ্ঠানটি ঢাকায় বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করেছিল। এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগের প্রধান রামকুমার এস জানান, আগের কাজের সাফল্য ও অভিজ্ঞতাই তাদের এই নতুন চুক্তি পেতে সহায়তা করেছে। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।