ডেইলি বাংলাগ্রাম

কিয়েভের প্রধান সেতুতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিবহন অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভের প্রধান সেতুতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিবহন অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ নেতারা যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরল ফোনালাপ করেন, ঠিক তখনই এই আক্রমণ চালানো হয়।

কিয়েভ প্রশাসনের তথ্যমতে, রাতের এই হামলায় শহরের সাউথ ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযানে রুশ বাহিনী ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮০টিরও বেশি ড্রোন ব্যবহার করে কিয়েভে তাণ্ডব চালায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রথম দফার আঘাতের পর উদ্ধারকারী দল যখন ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার কাজ করছিল, ঠিক সেই মুহূর্তেই রুশ বাহিনী সেখানে দ্বিতীয় দফায় হামলা চালায়।