মুক্তিযোদ্ধার দাফনে বাধার ফল ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়টি চরম দুঃখজনক এবং সংশ্লিষ্টদের এর পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়টি চরম দুঃখজনক এবং সংশ্লিষ্টদের এর পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুর ১২টায় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা বলেন, মৃত্যুর পর মরদেহের সঙ্গে এমন অসম্মানজনক আচরণ সাধারণ মানুষ মেনে নেয় না। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা সমাজে ধিক্কৃত হবে এবং কারও সমর্থন পাবে না। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও বিচারের মুখোমুখি হওয়া কিছু ব্যক্তির মরদেহের সঙ্গে এমন আচরণ করার নজির রয়েছে।
এদিকে ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ বিষয়ক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।