টোকিওতে বাংলাদেশ ও জাপানের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন দুই দেশের সরকারপ্রধান তারেক রহমান ও সানায়ে তাকাইচি।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন দুই দেশের সরকারপ্রধান তারেক রহমান ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক অভিবাদন জানানোর পর তারেক রহমানকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী তাকাইচি।
এই শীর্ষ বৈঠক শেষে জাপানের স্থানীয় সময় দুপুর সোয়া একটায় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। বৈঠকে মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ও ঋণের সুদের হার কমানোর পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া চার দিনের এই সফরে তারেক রহমান জাপানের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক এবং কারখানা পরিদর্শন করবেন। এই সফরে দুই দেশের মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
এর আগে সোমবার জাপান পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সেদিন জাইকা, জেবিসিসিইসি এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ওই বৈঠকগুলোতে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।