একসঙ্গে ৮৫ সাবরেজিস্ট্রারকে বদলি করল সরকার
সারাদেশের ৮৫ জন সাবরেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়েছে।
সারাদেশের ৮৫ জন সাবরেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই নির্দেশ জারি করেছে। কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যুক্ত হতে বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ। এই আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
আদেশে বলা হয়, প্রশাসনিক চেইন বজায় রাখার স্বার্থে সাবরেজিস্ট্রারদের এই বদলি করা হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের একটি স্মারকের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধন মহাপরিদর্শকের মনোনীত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।