ডেইলি বাংলাগ্রাম

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দেননি আদালত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দেননি আদালত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদিকিন হাবিব বাপ্পি শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগেও গত ৪ অক্টোবর এই মামলায় তার জামিন নামঞ্জুর হয়েছিল।

সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারসহ মদিনা থেকে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে ট্রলি সংকট এবং লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।