সরকারের সম্মতি থাকলে প্রয়োজনে ক্রসফায়ার করবে পুলিশ: আইজিপি
সরকারের অনুমতি থাকলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও বাহিনী পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সরকারের অনুমতি থাকলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও বাহিনী পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে আইজিপি জানান, পুলিশ লাঠি চালালে তাদের ফ্যাসিস্ট বলা হয়। আবার কোনো পদক্ষেপ না নিয়ে শান্ত থাকলে দুর্বল ভাবা হয়। তাই বাহিনীকে দায়িত্ব পালনে সক্ষম করতে সঠিক কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার আহ্বান জানান তিনি।