ডেইলি বাংলাগ্রাম

মাদ্রাসা শিক্ষক, বিডিআর মামলা ও অর্থ পাচার নিয়ে শিশির মনিরের পর্যবেক্ষণ

আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ল ল্যাব’-এর প্রধান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন যে, গুটি কয়েক ব্যক্তির জন্য সমাজে মাদ্রাসা শিক্ষকদের ঘিরে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে।

মাদ্রাসা শিক্ষক, বিডিআর মামলা ও অর্থ পাচার নিয়ে শিশির মনিরের পর্যবেক্ষণ

আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ল ল্যাব’-এর প্রধান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন যে, গুটি কয়েক ব্যক্তির জন্য সমাজে মাদ্রাসা শিক্ষকদের ঘিরে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এটি বিবেচনা করে কর্তৃপক্ষের আত্মসমালোচনামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত তুলে ধরেন।

একই পোস্টে বিডিআর বিদ্রোহ মামলার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, এই মামলায় ১৫২ জনের ফাঁসি এবং ১৫১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মামলাটি গুরুত্বপূর্ণ হলে রাষ্ট্র কেন দ্রুত শুনানির আবেদন করছে না, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। এছাড়া তিনি আসন্ন ইউনিয়নসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া দ্রুত ও সহজ করার আহ্বান জানান।

অর্থ পাচার নিয়ে শিশির মনির উল্লেখ করেন, শ্বেতপত্রের হিসাব অনুযায়ী দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই অর্থ ফেরাতে কিছু সম্পদ জব্দসহ নানা পদক্ষেপ নিয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে বর্তমান প্রশাসনকে আরও যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।