ডেইলি বাংলাগ্রাম

মিশিগানে নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী এল-সাঈদকে ট্রাম্পের তীব্র আক্রমণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাঈদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।

মিশিগানে নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী এল-সাঈদকে ট্রাম্পের তীব্র আক্রমণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাঈদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি মুসলিমবিদ্বেষী মন্তব্য করেন এবং দাবি করেন যে, প্রগতিশীল এই চিকিৎসক নির্বাচনে জিতলে বড়দিনের উৎসব বাতিল হয়ে যাবে।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে মিশিগানের পোর্ট হুরনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রিপাবলিকান দলের সিনেট প্রার্থী মাইক রজার্স উপস্থিত ছিলেন এবং ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে মধ্য-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে দলীয় প্রার্থীদের অবস্থান শক্ত করতে ট্রাম্প এই প্রচারণায় অংশ নেন।