ডেইলি বাংলাগ্রাম

অক্টোবরের ২৪ দিনে প্রবাসী আয় ছাড়াল ২৬ হাজার কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

অক্টোবরের ২৪ দিনে প্রবাসী আয় ছাড়াল ২৬ হাজার কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকারও বেশি। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মাত্র ছয় দিনেই এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার। এর আগে গত বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২০০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। সেই তুলনায় এবার এই সময়ে রেমিট্যান্স বেশি এসেছে।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। এই হিসাবে বছরের ব্যবধানে প্রবাসী আয়ে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।