ডেইলি বাংলাগ্রাম

ছাত্রী হলে ড্রোন ওড়ানোর অভিযোগ: চবিতে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ছাত্রী হলে ড্রোন ওড়ানোর অভিযোগ: চবিতে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রীদের আবাসিক হলের ওপর ড্রোন ওড়ানোর ঘটনায় রোববার বেলা তিনটার দিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় এই বিধিনিষেধের কথা জানানো হয়।

সম্প্রতি ক্যাম্পাসে ভিডিও তৈরির সময় কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ছাত্রী হলের ওপর দিয়ে ড্রোন ওড়ান। এতে ছাত্রীরা ক্ষোভ জানান এবং প্রশাসনের কাছে অভিযোগ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনা অনুমতিতে ড্রোন ব্যবহারের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এর ফলে ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে ড্রোন ওড়াতে হলে প্রক্টর কার্যালয়ের আগাম অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে মানতে হবে দেশের প্রচলিত আইন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা দর্শনার্থী—কেউ এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।