পুলিশ সুপার তানিয়া আনসারী সাময়িক বরখাস্ত
অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের দায়ে পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের দায়ে পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই আদেশে স্বাক্ষর করেন।
বর্তমানে কানাডায় অবস্থান করছেন ঢাকা পুলিশ টেলিকমের এই কর্মকর্তা। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় তদন্তের কারণে সংশ্লিষ্ট বিধিমালার ১২(১) ধারা মোতাবেক তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা জরুরি ও যুক্তিযুক্ত মনে করেছে কর্তৃপক্ষ।