ডেইলি বাংলাগ্রাম

কাজাখস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

কাজাখস্তানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কাজাখস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

কাজাখস্তানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, ইরান ও কাজাখস্তানের পারস্পরিক সম্পর্ক সবসময় বন্ধুত্ব, আস্থা এবং শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক ধারায় এগিয়েছে।

বার্তায় পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতার যৌথ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অভিন্ন বৈশিষ্ট্য এবং উভয় দেশের নেতৃত্বের সদিচ্ছা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করেছে। একই সঙ্গে অঞ্চলের দুটি প্রভাবশালী দেশ হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় উভয় দেশেরই যৌথ সক্ষমতা ও দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যমান সুযোগ এবং শীর্ষ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে ইরানি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। সবশেষে তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট এবং দেশটির জনগণের সুস্বাস্থ্য, সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।