নির্বাচনের আগে তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
সংসদ নির্বাচনের প্রাক্কালে তেল আবিবে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
সংসদ নির্বাচনের প্রাক্কালে তেল আবিবে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। 'অপারেশন আল-আকসা ফ্লাড'-এ নিহত এবং বন্দি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এই সমাবেশের ডাক দেন।
বিক্ষোভকারীরা উক্ত অভিযান ঠেকাতে ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার জোর দাবি জানান। সমাবেশে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটসহ বিরোধী দলের শীর্ষ নেতারাও অংশ নিয়েছিলেন।
এদিকে নির্বাচনের আগে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, কোনো রাজনৈতিক জোটই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো অবস্থানে নেই।