ডেইলি বাংলাগ্রাম

কমিটিতে আলেমদের অবমূল্যায়নের অভিযোগ এনসিপি নেতা মাওলানা মাহদির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব কমিয়ে তাঁদের কোণঠাসা করার অভিযোগ তুলেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি।

কমিটিতে আলেমদের অবমূল্যায়নের অভিযোগ এনসিপি নেতা মাওলানা মাহদির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব কমিয়ে তাঁদের কোণঠাসা করার অভিযোগ তুলেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, আন্দোলন-সংগ্রামে আলেমদের আত্মত্যাগ ও রক্ত নেওয়া হলেও দল গোছানোর প্রক্রিয়ায় এখন তাঁদের মূল্যায়ন করা হচ্ছে না।

নতুন কমিটিতে আলেমদের অবস্থান তুলে ধরে মাওলানা মাহদি উল্লেখ করেন, আগে আলেমদের সংখ্যা চারজন থাকলেও তা কমিয়ে দুজন করা হয়েছে। এই দুজনকে বাদ দেওয়ার কারণ জানানো হয়নি। এছাড়া যে দুজনকে রাখা হয়েছে, কমিটিতে তাঁদের অবস্থানও নামমাত্র বলে তিনি জানান।

দলটির দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই এনসিপি নেতা বলেন, আলেমদের ভূমিকা কেবল রাজপথে রক্ত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। সংগঠন দাঁড়িয়ে গেলে তাঁদের পেছনের সারিতে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় তাঁদের অংশীদার না করে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা বা মিলাদ পড়ানোর কাজে আলেমদের সীমাবদ্ধ রাখা হচ্ছে বলে তিনি ক্ষোভ জানান।