ডেইলি বাংলাগ্রাম

প্যারিসের উপকণ্ঠে বর্ণবাদী হামলায় নিহত তরুণ এমএমএ যোদ্ধা

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে গত শুক্রবারের গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি একজন অপেশাদার মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা।

প্যারিসের উপকণ্ঠে বর্ণবাদী হামলায় নিহত তরুণ এমএমএ যোদ্ধা

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে গত শুক্রবারের গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি একজন অপেশাদার মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধা। ফরাসি কর্তৃপক্ষ এই ঘটনাটিকে বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে বর্ণনা করেছে।

উত্তর প্যারিসের ওবারভিলিয়ের এলাকার 'আচ একাডেমি' নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। ক্লাবটি জানায়, নিহত তরুণের নাম পেঙ্গো বোসিও ওয়াঙ্গি এবং তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে একাডেমি কর্তৃপক্ষ পেঙ্গোর প্রতি শ্রদ্ধা জানায়। ক্লাবটি উল্লেখ করে, পেঙ্গো তাঁদের দলেরই একজন ছিলেন। এ সময় তাঁর সদা হাস্যোজ্জ্বল মুখ, প্রাণশক্তি ও উদারতার কথা স্মরণ করা হয়।