জামায়াত নেতা মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুর্বৃত্তদের কবলে পড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুর্বৃত্তদের কবলে পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দলটি। একই সঙ্গে ওই নম্বর থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, একটি চক্র তাঁর আইডিটি হ্যাক করেছে। তাই তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সব ধরনের আর্থিক আদান-প্রদান থেকে বিরত থাকার পাশাপাশি সার্বিক বিষয়ে সচেতন থাকতে বিশেষভাবে বলা হয়েছে।